আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সবার অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অফিস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড: এমাজউদ্দিন আহমেদ।
বুধবার বিকাল ৫টায় শত নাগরিক কমিটির উদ্যোগে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনের জন্য প্রার্থী হতে ইচ্ছুক এমন ব্যক্তিদের মধ্যে যাদের ৫৪ ধারার মামলায় আটক আছেন তাদের মুক্তি দাবি করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ২-৩ দিন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সকল প্রার্থীদের হলফনামার তথ্য যেন জনসম্মুখে প্রকাশ করা হয় সে বিষয়েও নির্বাচন কমিশনে দাবি জানানো হয়েছে বলে জানান ঢাবির এই সাবেক ভিসি।
এমএইচ/কেএইচ/জেআই





