করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১০৩ জন আর নারী ৯২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৬ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৬ হাজার ৭৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২.৫৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৫৩৬টি আর পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮২৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৪৯ হাজার ৮৬৭ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৮২৭টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ আর মৃত্যুহার ১ দশমিক ৬৫ শতাংশ।

আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার ৭৪ জন পুরুষ এবং ৫ হাজার ৯৭২ জন নারী মারা গেলেন।

করোনায় মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ৪১ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ১৬ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ১০ জন।

এমবি