চট্টগ্রামে ১০ হাজার পিস অবৈধ পেরিয়েক্টিন ট্যাবলেটসহ মায়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ। পেরিয়েক্টিন ট্যাবলেট সাধারণত গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ রফিক (৩০)। তার বাড়ি মিয়ানমারের মংডু প্রদেশে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলি সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তার কাছে দশ হাজার পিস আমদানি নিষিদ্ধ পেরিয়েক্টিন ট্যাবলেট পাওয়া যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, কোরবানী ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করতে অবৈধ পথে ‍ওষুধগুলো আনা হয়। এসব ওষুধ মানবদেহ ও গরুর জন্য খুবই ক্ষতিকর।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ