বরগুনা জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ বেলালীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা থানার ওসি (তদন্ত) পুলক চন্দ্র জানান, সকালে বরগুনা শহরের কাছে খাজুরতলা এলাকার একটি চায়ের দোকান থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





