গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছে।  

শনিবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটে।

নিহত আরিফুর রহমান (৩৭) উপজেলার ওসমানপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিনে দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ ব্রিজের কাছে জলাশয়ে পাটখড়ি থেকে আঁশ ছাড়াচ্ছিলেন কৃষক আরিফুর। এ সময় জলাশয়ের ওপর দিয়ে টানা বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাঘাটা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ এই তথ্য জানান।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ প্রধান।

রুবেল/এমবি