সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
বুধবার (০৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একটি ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আব্দুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা দেখেছেন। এরপর রাতের খাবার খেয়ে ঘুমোনোর চেষ্টা করছেন। আব্দুল মুহিতকে নিয়ে মিথ্যা খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
করোনাভাইরাসে আক্রান্ত আব্দুল মুহিতকে গত বৃহস্পতিবার বিকেলে সিএমএইচে ভর্তি করা হয়। এর আগে ২৫ জুলাই তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
এমবি





