উখিয়া সদরের ফোর ষ্টার ডেকোরেটর্স এর স্বত্বাধিকারী ও ৪নং রাজাপালং ইউনিয়ন বিএনপির সদস্য ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবাশ্বের আহমদ (৪৫) কে ৮ হাজার পিস ইয়াবা সহ আটক করেছে ঢাকা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ।
রোববার রাতে আটক করেছে বলে উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
সে উখিয়া সদর মৌলভীপাড়া গ্রামের মৃত বশরত করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মোবাশ্বের একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।
তার বিরুদ্ধে উখিয়া সহ একাধিক থানায় চোরাচালান, নাশকতার মামলা রয়েছে। সে ডেকোরেশন ব্যবসার আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
এফএফ





