রাজধানীর বাড্ডার রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

আজ রোববার সকালে নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষিকার নাম তৃপ্তি শংকর তালুকদার। তিনি রসায়ন বিভাগের শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ বাসটি আটক করা হয়েছে।

এমবি