ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম হুমায়ুন (১০) ও লিমা (১২) বলে জানা যায়।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হুমায়ুন উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং লিমা একই গ্রামের সদু মালিথার মেয়ে।

সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেফাউর রহমান রাজু দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সবার অগোচরে খেলা করতে গিয়ে দুই শিশুর মধ্যে হুমায়ুন অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

তাকে বাঁচানোর জন্য লিমা পানিতে নামলে সেও পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ