নওগাঁর রাণীনগরে “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উদযাপন করা হয়েছে। রাণীনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সেনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,আল-ফারুক জেমস।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমূখ
রাব্বী/নাজিব





