রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিমানবন্দর থানার উপ-পরিদশর্ক (এসআই) মো: তাজউদ্দিন আহমেদ জানান, ওই ব্যক্তি বিমানবন্দর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন এবং থাকতেন ওই এলাকাতেই। খবর পেয়ে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন বাবুসালাম মসজিদের পাশের সড়কের আইল্যান্ডের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, তার নাম-পরিচয় শনাক্ত হয়নি। তার একটি পা নেই। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এমবি





