নাটোরের বাগাতিপাড়ায় এক গ্রাম্য মাতব্বরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাতব্বরের নাম ইয়াসিন আলী (৭০) বলে জানা যায়।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী উপজেলার কৈচরপাড়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইয়াসিন আলী বাগাতিপাড়া বাজারে এক সালিশ বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





