রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দাওয়াতি শাখার ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।
জেএমবির বিস্ফোরক সরবরাহকারীসহ গ্রেফতার ২ এদিকে আশুলিয়া থেকে আইইডি তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি জানিয়েছেন।
এমএনজে





