ফেনীতে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার মধ্যরাতে দাগনভূঞার কোরাইশমুন্সী বাজার থেকে জাকের হোসেন দিপুকে (২৭) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকের উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের জুলফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।মা-মেয়ের ভাষ্যমতে, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুনের লোকজন তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে মামুন ও তার লোকজন তাদের দলবেঁধে ধর্ষণ করে এবং ওই দৃশ্য মোবাইলে ধারণ করে। ওইদিনই মামুনের ছোট ভাই লিটুসহ অন্তত ১৪ জন দ্বিতীয় দফায় তাদের ধর্ষণ করে।
মামুন ও তার ভাই ওই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছয়টি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের কয়েকটি দোকানসহ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয় বলেও অভিযোগ করেন ধর্ষণের অভিযোগ করা মা-মেয়ে।
এ অভিযোগে ঘটনার কয়েকদিন পর তারা মামুন ও তার ভাই লিটুসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
এএইচ





