নগরীতে নম্বরবিহীন অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার দিনভর অভিযান চালিয়ে নম্বরবিহীন ৫০টি অটোরিকশা জব্দ করা হয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ-উল-হাসান বলেন, ‘বুধবার বিকেল ৫টা পর্যন্ত নম্বরবিহীন ৫০টি অটোরিকশা জব্দ করা হয়েছে। মধ্যে উত্তর জোনে ৩৩টি এবং বন্দর জোনে ১৭টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।’

সিএনজিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করার জন্য গত ২১মে নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের আদেশ পেয়ে বুধবার থেকে অভিযানে নামে নগর পুলিশ।

জেআই