জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-পুলিশ সদস্য আলমগীর হোসেন (৩৩), সুজন মিয়া (২২), শাহিন মিয়া (২৫), ফারুক মিয়া (২৮), অপু মিয়া (২০), নজরুল ইসলাম (২৭), আমিনুল ইসলাম (২৫) ও সাইদুর রহমান (২৩)। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান ভুইয়া আউখাব এলাকার ১০৭ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন।জমিটি স্থানীয় অনুপম হোসিয়ারি নামে পোশাক কারখানার মালিক আমজাদ হোসেনওনিজের দাবি করেন। এ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলেন।
দুপুরে আমজাদ হোসেনের পক্ষে তার লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এসময় শাহজাহান ভুইয়ার লোকজন জমি দখলে বাধা প্রদান করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় এক পুলিশ সদস্য অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তারিফুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ