রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজক।

রোববার সকাল সোয়া ৯টায় উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সিদ্দিক জানান, বেপরোয়া গতিতে আসা প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ওই বাসের ২/৩ জন যাত্রী আহত হন।

তিনি বলেন, এ সময় ওই বাসটি পুলিশের পিকআপসহ তিনটি যানবাহনে ধাক্কা দেয়। এ ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেকার এসে ক্ষতিগ্রস্থ গাড়িগুলো সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওই বাসের যাত্রীদের সহায়তায় চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এমই