জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর সুবহান এর ফাসির রায়ের প্রতিবাদে ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দাবিতে শহরের মর্গ্যাণ স্কুল এলাকায় লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী।

আজ দুপুর ২:০০ ঘটিকায় এ মিছিল করা হয় বলে জানা যায়।

মিছিলে নেতৃত্ব দেয় শিবির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি যুবায়ের হোসেন । মিছিলটি দেওভোগ পাক্কা রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

সমাবেশে শিবির সভাপতি বলে, “সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মিথ্যা মামলায় অবৈধ ট্রাইবুনালের মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দদের ফাসি রায় দিচ্ছে । যা বাংলার আপাময় জনগণ প্রত্যাখান করেছে ।

তিনি সরকারকে তীব্র হুশিয়ারী দিয়ে বলে , যদি সরকার তার এই অবৈধ কাজ বন্ধ না করে তাহলে নারায়ণগঞ্জে সরকারে বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।”  

এসএইচ