দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় একটি প্রাইভেট কার থেকে ৯২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিরামপুর-বাজিতপুর প্রধান সড়কে সোমবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১২-৪৬৬৬) থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কারটি আটক করা হয়। তবে প্রাইভেট কারের যাত্রীদের আটক করা যায়নি।
২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল জাহিদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





