বন্দর নগরী বেনাপোলে এই প্রথম প্রানী সম্পদ কোয়ারেনটাইন স্টেশন’র শুভ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর সংলগ্ন ছোট আঁচড়া গ্রামে কোটি টাকা ব্যায়ে নির্মিত প্রানী সম্পদ কোয়ারেনটাইন স্টেশন ভবনের শূভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ন কবীর, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম শরিফুল আলম, আওয়ামী লীগের শার্শা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুহজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসা করীম। পরে তিনি ভবনের পাশে দুটি বৃক্ষরোপন করেন।
এমকে





