কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রজন্ম ৯৫ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ অক্টোবর স্ব স্ব বৌদ্ধ বিহারে শীল গ্রহণ, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন এবং ৯ অক্টোবর রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর বড়ুয়া। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদের সংগঠনের সমন্বয়ক দীপংকর বড়ুয়া ধীমান, সহ-সাধারণ সম্পাদক মৃণাল বড়ুয়া, সাংঠনিক সম্পাদক শিক্ষক শিপন বড়ুয়া, অর্থ সম্পাদক কেতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক অর্পণ বড়ুয়া, স্থানীয় কমল বড়ুয়া, তাপস বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





