করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরেকদফা বেড়ে ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আগামীকাল (১৬ মে) রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই তথ্য জানিয়েছন। খবর ইউএনবি’র।
তিনি জানান, চলমান বিধি নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হবে । এ বিষয়ে শনিবার প্রধামমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগামী রবিবার প্রজ্ঞাপন জারি হবে।
এদিকে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের চলমান বিধিনিষেধ ১৬ মে শেষ হচ্ছে। চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল।
পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, এরপর আবাও বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
এমবি





