নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে অভিরাম ঘোষ ওরফে বুড়ো ঘোষের বাড়িতে ডাকাতি হয়েছে।
শুক্রবার (১৭জুন) রাত দুইটার দিকে ডাকাতরা এ বাড়িতে তিন ভাইয়ের ঘরে হানা দেয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ওই বাড়িতে হানা দেয়। একে একে তিন ভাইয়ের ঘরে ঢোকে।
বুড়ো ঘোষের স্ত্রী মিতালী ঘোষ ডাকাতদের বাধা দিলে তাঁকে ডাকাতরা কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ডাকাকদল প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে ভোট দেয়ায় এটি ঘটিয়েছে বলে ঘটনার সময় দুর্বৃত্তরা প্রকাশ করেছে।
এ ব্যপারে কুমড়ি পূর্বপাড়ার মিরাজ শেখকে (৩৫) সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করেছে।
এমআইএস





