গাইবান্ধা সরকারি কলেজ মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে ছাত্ররা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে কলেজ মাঠে ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানায়।

এসময় সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ ছাত্রছাত্রীরা ওই কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন। তারা বলেন, সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। বৃষ্টির পানি জমে থাকায় কলেজের ওই মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। হাটাচলা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলাও করতে পারে না।
এসময় বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমীন শিল্পী, বজলুর রহমান, শামীম আরা মিনা, জাহেদা আক্তার প্রমুখ।

কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবে।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই