চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ মো. আলাউদ্দীন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পজেলার রানিহাটি চক ঘোড়াপাখিয়া এলাকা থেকে রবিবার সকালে তাকে আটক করা হয়।
আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের মৃত সলিম উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর কর্মকর্তা মো. সহিদার রহমান জানান, ৮টি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বেলা ১২টার দিকে র্যাব কার্যালয়ে প্রেস বিফিং এ বিস্তারিত জানানো হবে।
এমই





