দুর্বৃত্তদের দেওয়া আগুন পড়ে গেছে নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যলয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদারের কক্ষে আগুন দেখে নৈশ প্রহরী শিক্ষা অফিসারকে জানান। তিনি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সহকারী জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার জানান, ‘আমার কক্ষে রাতে আগুন দেখি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আমার কিছু বই আগুনে পড়ে গেছে।’

জেএ