রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সবুজকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। সবুজ শিহাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দক্ষিণখান থানার এস আই মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সবুজের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমকে