সুন্দরবনের ‘জলদস্যু’ খোকাবাবু বাহিনীর প্রধান খোকাবাবুসহ তিনজনকে আটক করেছেন র্যাব-৬ সদস্যরা। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নড়াইল জেলার কালিয়া বাজার এবং খুলনার ভাণ্ডারকোট থেকে বুধবার মধ্যরাতে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার দুপুরে র্যাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন জানান, প্রথমে কবিরুল ইসলাম ওরফে খোকা বাবু ও রাঙ্গা ডাকাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুলনার বটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোট এলাকায় অভিযান চালিয়ে মিলন নামে অপর একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি দেশে তৈরি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও নয় রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়। অইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় পাঠান হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানান হয়।
জেআই





