জয়পুরহাটে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন লরো হত্যার প্রতিবাদে জেলা যুবদলের কর্মসুচী পুলিশী বাধায় পন্ডহয়ে গেছে।

রোববার যুবদল নেতা লরো হত্যার প্রতিবাদে জেলা যুবদল সকালে কোরান খানি, মিলাদ মাহফিল, ও শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে শহরের ষ্টেশন রোডে জেলা বিএনপির কার্য্যালয়ে কোরান তেলাওয়াত শুরু করলে তেলাওয়াত কারীদের কার্য্যালয় থেকে বের করে দেওয়া হয়।

এবং প্রচার কাজও পুলিশ বন্ধ করে দেয়। জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক জানান যে, একজন মুসলমানের মারা যাওয়ার পর মুসলিম সমাজের কর্ত্যব্য কোরান তেলাওয়াত সেটাও করতে দিচ্ছেনা বর্তমান সরকার,এটা শুধু গণতন্ত্র হরণ নয় মুসলমানদের র্কত্যব্য থেকে বনচিত করছে সরকার।

গত ৩মে শহরের সবুজ নগর মহল্লায় একটি মাঠে জেলা যুবদলের সহ সাধারন সহ সাধারনসম্পাদক আফজালহোসেন লরো সন্ত্রাসী মোহন কতৃক খুন হন। এদিকে পুলিশ সুপার জয়পুরহাট প্রেসক্লাবের সাধরন সম্পাদক রতনখাঁকে বলেন যে, মিলাদ মাহফিল করতে পারবে কিন্তু মিলাদের নামে কোন রা জনৈতিক কর্মসুচী পালন করতে দেওয়া হবেনা।

এএইচ