বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগ ও শ্রমিকলীগের সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ২৫জন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারের বাজারে একটি দোকান ও দলীয় কার্যালয়ে আধিপত্য কায়েমের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা আল্লারদান হোটেল, কথিত আওয়ামীলীগ অফিস ঘর ও একটি মটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের একটি দল লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, আসলাম তালুকদার(৪০), আলামীন জোমাদ্দার (৩৫), ফরহাদ তালুকদার(৪৮), ওসমানগনি (৪২), বেল্লাল হোসাইন (২৬), শাহাদত তালুকদার(৫০), রুহুল আমীন জোমাদ্দার(৩৮), আলমগীর হাওলাদার(৪৫), মেম্বার রানী বেগম(২৪), রুবেল(২২), ছত্তার তালুকদার(৭০), মনির তালুকদার(২৮), নাইম চাপরাশী(২০), জুয়েল তালুকদার(২০), মোমেনা বেগম(৬৫), নুরজাহান বেগম(৬০), ওসমান গনি(৩০), মিজান তালুকদার(৩০), রহিম তালুকদার(৩৮)। এদেরকে মোরেলগঞ্জ ও শরণখোলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের মাঝে পড়ে স্থানীয় ৩ নারী ও কমিউিনিটি পুলিশের ১০/১২জন সদস্যও আহত হয়েছেন। তারা সকালে বাগেরহাটে কমিউনিটি পুলিশের সমাবেশে যোগদানের জন্য যাচ্ছিলেন।
থানার ওসি রাশেদুল আলম বলেন, এটা কোন প্রকার রাজনৈতিক বিষয় নয়। একটি বিতর্কীত জমির উপরে থাকা দোকান ঘরের দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি শাস্ত।
এআই





