ঢাকার বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবরোধ পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বুধবার সকাল ৮টা থেকে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মালিক ও শ্রমিকরা সেতুর দু’পাশ অবরোধ করে রেখেছেন। ফলে সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
১ আগস্ট থেকে কেরানীগঞ্জ, শ্যামপুর, জুরাইন ও পোস্তাগোলার পরিবহন শ্রমিকরা বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেন।
আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এর আগে প্রশাসনকে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় বুড়িগঙ্গা শ্রমিক, ট্রাক, অটোরিকশা, আন্দোলন সংগ্রাম পরিষদ।
এদিকে টোলমুক্তির দাবিতে আন্দোলনকারীদের কাছ থেকে সমস্যা সমাধানে সোমবার শ্যামপুর আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ৭২ ঘণ্টা সময় নেন।
এএইচ





