আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে সবাই ব্যস্ত। তারুন্যের উচ্ছাসে মাতোয়ারা প্রতিটি প্রাণ। নতুন বছরকে আরও বেশি স্মরণীয় ও আলোকিত করতেই যেন এই দিনে মায়ের বুক জুড়ে পৃথিবীতে আগমন ঘটেছে অনেক শিশুর। নতুন বছরের প্রথম দিনেই বাবা-মা হওয়ার অনুভূতিই আলাদা। নতুন বছরের সাথে নতুন অতিথিকে বরণ করতে পেরে মহা খুশি গোটা পরিবার। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাতেও যেন কোন কার্পণ্য করছেন না তারা।
রাজধানীর মগবাজারে আদদ্বীন হাসপাতালে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) রাত ১২ টা থেকে বিকাল পর্যন্ত জম্ম নেয় ১৮ শিশু। এরমধ্যে মেয়ে শিশু ৮ এবং ছেলে শিশু ১০টি। জম্মদাতা মাসহ এই সব শিশু সুস্থ্য আছেন বলে জানালেন কর্মরত গাইনী সিজারিয়ান অডিটের কাউন্সিলর ডা. লিপি আক্তার এবং নরমাল ডেলিভারী অডিটের সিনিয়র নার্স পারহানা হোসেন।
তারা জানান, আজ সোমবার দিবাগত রাত ১২টার আগ পর্যন্ত আরো ৮/১০ জন শিশু জন্মগ্রহণের সম্ভাবনা রয়েছে। কারণ প্রতিদিন গড়ে এই হাসপাতালে ২৫ থেকে ২৮টি শিশু জন্মগ্রহণ করে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার থেকে শিশু জম্মের ৩/৪ ঘন্টা আগেও অনেক গর্ভবতী মহিলা এই হাসপাতালে চলে আসেন। আবার অনেকে ডাক্তারের পরামর্শ মোতাবেক এক দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন।
তারা আরো জানান, হাসপাতালে সিজারে শিশুর জন্ম সংক্রান্ত ব্যয় ৯ হাজার থেকে ১২ হাজার টাকা। আর নরমাল ডেলিভারীতে শিশুর জন্মসংক্রান্ত ব্যয় ৪ /৫ হাজার টাকা মাত্র। নববর্ষে এই হাসপাতালে সিজারে জন্ম নেয়া কয়েকজন শিশুর পিতা-মাতার পরিচয় ও ঠিকানা: কুমিল্লাহ চান্দিা এলাকার ব্যবসায়ি মেহেদী হাসানের স্ত্রী সালেহা বিবির কন্য সন্তান। ঢাকায় কলাবাগান প্রথম লেনে ভাড়া বাসায় থাকেন এই পরিবারটি। মেহেদী এই শিশুর পিতা হতে পেরে খুব খুশি হয়েছে। এই শিশুর ডাক নাম রাখবেন আয়াত। এর বাইরেও একটি সুন্দর নাম রাখবেন বলে জানান।
এছাড়া বাকিরা ব্যস্ততার কারণে কোনো মন্তব্য করতে চাননি। এর মধ্যে রাজধানীর মুগদা এলাকার মাসুদ পাভেজের ন্ত্রী রাজিয়া বেগমের পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। তারা এই শিশুর কি নাম রাখবেন তা এখনো ঠিক করেননি। বাসায় গিয়ে পরিবারের সবার সঙ্গে আলোচনা করে একটি ভাল নাম রাখবেন।
গোরানের মোক্তার হোসেনের স্ত্রী নুরুন নাহারের পুত্র সন্তান জন্মলাভ করে। পুরান ঢাকার বাদল মিয়ার স্ত্রী নারগিজ বেগম পুত্র সন্তান মা হন। বাড্ডার সরাফত উল্লাহের স্ত্রী আকলিমার পুত্র সন্তান হয়। মালিবাগ চৌধুরী পাড়ার হামিদুর রহমানের স্ত্রী আজর্না বেগমের পুত্র সন্তান, দক্ষিণ গাঁও এলাকার মফিজ উদ্দিনের স্ত্রী শামীমা খাতুনের কন্যা সন্তান, মগবাজারের গোলাম হোসেনের স্ত্রী রিফাত আরার কন্যা সন্তান, ঢাকার ভূইয়া পাড়ার মাহবুবুল হোসেনের স্ত্রী ইসমত জাহানের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়।
নরমাল ডেলিভারীতে জন্ম নেয়া কয়কজন শিশুর পিতা মাতার পরিচয়: বিক্রমপুর থেকে আসা মাসুম মিয়ার স্ত্রী লাভনী বেগমে পুত্র সন্তান, পশ্চিম রামপুরার ফিরোজ আলমের স্ত্রী ফেরদৌসী আক্তারের পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। তারা সন্তানের নাম বাসায় গিয়ে রাখবেন।
টাইমনিউজবিডির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রইল নবজাতক শিশুদের প্রতি । আর তাদের জম্মদাতা পিতা-মাতার প্রতিও রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এই নবজাতক শিশুদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি যাতে তারা সৎ যোগ্য, দেশপ্রেমিক এবং মানবিক গুনাবলী সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠে ।
রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব-সংঘাত আর অশান্ত পরিবেশকে দুপায়ে ঠেলে নতুনের কেতন উড়িয়ে সবার জীবনে যেভাবে নববর্ষের আগমন ঘটলো, নবজাতকের সারা জীবন যেন সেই আবেশেই ভরে উঠে-প্রতিটি বাবা-মার এমনটাই প্রত্যাশা। শুভ নববর্ষ।
[b]ঢাকা,একে, ১৪এপ্রিল (টাইমনিজবিডি.কম) // কেবি [/b]
জাতীয়
বছরের প্রথম দিনে বাবা-মা হওয়ার অনুভূতি
আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে সবাই ব্যস্ত। তারুন্যের উচ্ছাসে মাতোয়ারা প্রতিটি প্রাণ। নতুন বছরকে আরও বেশি স্মরণীয় ও আলোকিত করতেই যেন এই দিনে মায়ের বুক জুড়ে পৃথিবীতে আগমন ঘটেছে অনেক শিশুর।





