তোবা গার্মেন্টের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাজোয়া যান।
বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এ জলিল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে তোবা কারখানার শ্রমিকদের পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচির থাকায় যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বাড্ডার হোসেন মার্কেট, লুতফন টাওয়ার, ফুজি টাওয়ার ও হল্যান্ড সেন্টারে সামনেসহ ওই এলাকার আশে-পাশে পুলিশের প্রচুর উপস্থিতি লক্ষ করা গেছে।
এদিকে, কারখানার আশ-পাশের এলাকায় তোবা গার্মেন্টের কিছু সংখ্যক শ্রমিককে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
তোবার এক শ্রমিক জানান, কারখানা কবে খুলবে? কবে থেকে কাজ শুরু হবে? এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





