রাজধানীর গুলশানে হলি অর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় তদন্তের স্বার্থে তিন দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে ডিএমপি’র কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, গুলশানে হামলার ঘটনায় তদন্তে পরীক্ষা- নিরীক্ষা করতে তিন দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে। দেশগুলো হলো সিঙ্গাপুর, ভারত ও যুক্তরাষ্ট্র।
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশে ভবিষ্যতে যাতে এ ধরনের হামলার ঘটনা আর না ঘটে সেজন্য ওয়ে অব অ্যাকশন এবং মুড অব অ্যাকশন ঢেলে সাজানো হবে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
এসএম





