রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোর্শেদা কবির (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা পৌনে ১টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদা কবির বি. বাড়িয়া এলাকার হূমায়ন কবিরের স্ত্রী। তিনি ঢাকার দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসায় থাকতেন।

হূমায়ন কবির জানান, ঢাকার সেগুনবাগিচায় ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘোষ জানান, ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এমএম