চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মাদাপুর এলাকায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে হাবিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান একই ইউনিয়নের পাথরপূজা গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বংপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তুজা জানান, বিকেলে হাবিবুর রহমান মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে মাদাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের (পাওয়ার টিলার) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
ওএফ





