প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কারাগারকেই নিরাপদ জায়গা মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এ জন্য তিনি আদালতে হাজিরা না দিয়ে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে চান।

জাতীয় সংসদ ভবনে বুধবার ‍বিকালে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তিনি (খালেদা) নিজের কার্যালয়ে অবস্থান করে নাটুকেপনা করে জনগণের সিমপ্যাথি (সহানুভূতি) নিতে চাচ্ছেন।’

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া জনরোষের ভয়ে কার্যালয় থেকে বের হচ্ছেন না। তিনি আইন মানেন না, আদালত মানেন না, শৃঙ্খলা মানেন না। তিনি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নযাত্রাকে ব্যাহত করতে খালেদা জিয়া নাশকতা চালাচ্ছেন। উনি নিজেই গ্রেপ্তার হতে চান। উনি নাজিমউদ্দিন রোডে থাকতে চান। আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেএ