ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের একটি খালের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সকালে স্থানীয়রা খালের পাশে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমকে





