নগরীর জিইসি মোড়ে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। এ সময় স্থানীয় লোকজন গাড়িটিতে অগ্নিসংযোগ করে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনেস্কো সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘জিইসি মোড়ের ইউনেস্কো শপিং সেন্টারের সামনে একটি সিটি বাসের চাপায় এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। একজন গুরুতর আহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে বাস ও চালককে আটক করে। পরে বাসে আগুন ধরিয়ে দেয়। গাড়ির চালককে পুলিশের হাতে তুলে দিয়েছে।’
বিক্ষুব্ধ লোকজন সড়কটি অবরোধ করে রাখলে এতে প্রায় আধঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লোকজনকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





