বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৬০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ খিত্তায় মারা যান তিনি।

আব্দুর রহমান বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার মৃত কছিমউদ্দিন প্রমাণিকের ছেলে।

এদিকে, বিশ্ব ইজতেমা এলাকায় শুক্রবার সকালে এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। সকাল সোয়া ৮টা থেকে ৯টা ১০মিনিট পর্যন্ত ইজতেমা এলাকায় বিদুৎ ছিল না।

এতে সিসিটিভিসহ বিদ্যুৎচালিত মনিটরিং কাজ সাময়িক বিঘ্নিত হয় বলে জানা গেছে।

তবে বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমা ময়দানের ভেতরে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সচল ছিল। এতে সমস্যা হয়নি।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, সিসি টিভি পরিচালনার ক্ষেত্রে সাময়িক বিঘ্নিত হলেও নিরাপত্তার কাজে কোনো সমস্যা হয়নি। প্রত্যেকটি জায়গায় সাদা পোশাকের বিপুল পুলিশ নিয়োজিত রয়েছে।

এমকে