পিরোজপুরের ইন্দুরকানীর মোঃ শাফায়েত উল্লাহ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত ২৯ আগষ্ট দুপুর তিনটার দিকে ইন্দুরকানীর নিজ বাড়ি থেকে বের হয় শাফায়েত। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করলেও কোন প্রকার খোঁজ মিলে না শাফায়েতের।

এ বিষয়ে ইন্দুরকানী থানায় শনিবার জিডি করেছেন নিখোঁজ শাফায়েতের বড় ভাই মোঃ কেফায়েত উল্লাহ।

শাফায়েত উল্লাহ ঢাকার মিরপুরের মঈনুল কুরআন মাদ্রাসার ছাত্র। সে ইন্দুরকানী গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

নিখোঁজের বিষয়ে শাফায়েত উল্লাহর ভাই কেফায়েত উল্লাহ জানান, শাফায়েত নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদ্সার ছাত্র নিখোঁজের বিষয়ে তার বড় ভাই সাধারণ ডায়রি করেছেন।মাদ্রাসার ছাত্রকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

কেফায়েত/জেড