খাগড়াছড়িতে আগুনে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা ধরা হচ্ছে। জেলার পানছড়ি বাজারে মঙ্গলবার রাত ১১টার দিকে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পানছড়ি বাজারের নোয়াখালী মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের আসে। প্রায় পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে পানছড়ি বাজারে আসতে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

এলাকাবাসী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ