নারায়ণগঞ্জের রুপগঞ্জে ভুলতা গাউছিয়া এলাকায় নান্নু স্পিনিং মিল ও আড়াইহাজারের এসপি কেমিক্যালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৭ টি ইউনিট।
দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ধারাবাহিকভাবে সেখানে আরও ৯টিসহ মোট ১৭টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এইচএম





