রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত কমার্স কলেজের পাশে মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন অফিসার আব্দুল্লাহ আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ৩৮ মিনিট চেষ্টার পর ১২টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে মিরপুর স্টেশনের ৩ টি ও মোহাম্মদপুর স্টেশনের ২টি ইউনিট কাজ করেছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি তিনি।
[b]ঢাকা, জেইউ, ২৩ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
জাতীয়
মিরপুরে মসজিদ মার্কেটে আগুন
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত কমার্স কলেজের পাশে মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান গেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে আগুন





