বরিশালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় শাহিদুল হাওলাদার ওরফে সহিদুল (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সহিদুল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এলাকার হানিফ হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ আগস্ট সকালে বাড়ি ফেরার পথে বাকেরগঞ্জের বেবাজ রোকেয়া রব রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন সহিদুল।
পরে ১৩ আগস্ট মেয়েটির মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। একই বছরের ১৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তপন কুমার ঢালী আদালতে চার্জশিট দাখিল করেন।
এরপর আদালত ১২ জনের মধ্যে ৮ জনের সাক্ষগ্রহণ শেষে সোমবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ওএফ





