স্বনির্ভর বাংলাদেশের উদ্যোগে এবং বিরামপুর ম্যাটস এন্ড আইএইচ টি এর সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানে ১০ দিন ব্যাপী বেসিক কম্পিউটার কোর্স অনুষ্ঠিত হয়।

১৮ থেকে ২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই কোর্সে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মনিরুজ্জামান আল মাসউদ। তিনি প্রশিক্ষণার্থীদের তথ্য প্রযুক্তির মাধ্যমে 'চাকুরি নিব না, চাকুরি দিব' এই মন্ত্রে উদ্দিপিত হবার আহ্বান জানান।

এছাড়াও তিনি এ ধরনের কোর্স বিরামপুর ম্যাটস এন্ড আইএইচটির মাধ্যমে আয়োজনের জন্য স্বনির্ভর বাংলাদেশকে ধন্যবাদ জানান।

মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ, ম্যাটস পরিচালক হারুনুর রশীদ ও প্রশিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ২টি ব্যাচে ৬০ জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

১০ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে: ১. অপারেটিং সিস্টেম,২. হার্ডওয়্যার,৩. সফটওয়্যার,৪. মাইক্রোসফট ওয়ার্ড, ৫. মাইক্রোসফট এক্সেল, ৬. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ৭. ইন্টারনেটের ব্যবহার অন্তর্ভূক্ত ছিল।

বিরামপুর মেডিকেল এসিসটেন্ট স্কুলের উদ্যোগে বিরামপুর ম্যাটস সেন্টারে শনিবার (২৭ জুন) বেসিক আইটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী হয়েছে।

ইআর