নীলফামারীর ডোমারে বনবিভাগের শিশু কাঠ দিয়ে কর্মকর্তার আসবাবপত্র তৈরীর সময় কাঠ জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ডোমার উপজেলা পরিষদ মোড়ে বৃষ্টি র্ফানিচার দোকান থেকে কাঠগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা যায়, জেলার ডোমার বন বিভাগের অফিস চত্তরে বিভিন্ন সময়ে সুবিধামত নানান জাতের কাঠ কেটে জমা রাখতো বন কর্মকতৃা শহীদুল।

পরে সুবিধামত তা তিনি নিজের কাজে ব্যাবহার করত। এমনি সুযোগের সদ-ব্যাবহার করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তার কোয়ার্টারের জমানো শিশুকাঠ দিয়ে বনকর্মকর্তা শহীদুল ইসলাম আসবাবপত্র তৈরীর জন্য কাঠ চোলাই করতে বাইরে নিয়ে আসে।

এ সময় গোপন সংবাদ পেয়ে ডোমার থানার এসআই আশরাফুল ইসলাম সেমাই চন্দ্র রায়ের ফার্নিচার তৈরীর দোকান থেকে ১৫ সিফটি কাঠ জব্দ করে থানায় নিয়ে আসে। এদিকে কাঠগুলো জব্দ করার সময় ভিডিও ধারন করার অপরাধে সরকার দলীয় রাসেল নামের একস্থানীয় নেতার মোবাইল ফোন কেড়েঁ নেয় এবং তাকে চড়-থাপ্পর মারে পুলিশ।

এ ঘটনায় সরকার দলীয় নেতারা ওই পুলিশ কর্মকর্তার শাস্তি দাবী করেছেন। অপরদিকে ঘটনা ধামাচাপা দিতে মাঠে নেমেছে বনবিভাগ ও সরকারদলীয় একাধিক স্থানীয় নেতারা।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন কাঠ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত কাঠ থানায় রাখা আছে তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এমআর