চলতি বছরেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসে রবিবার দুপুরে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ট্রেন, বাস-ট্রাকচালক, হেলপার, শিশু-নারীসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারা গণতন্ত্র নয়। ৯২ জন মানুষকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার এই আন্দোলনকে বিএনপি কি করে এটাকে গণতন্ত্রের আন্দোলন বলছে। বিএনপি যেন আর এমন আন্দোলন করতে না পারে সেজন্য তিনি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এসময় তিনি বাংলাবান্ধা স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন এবং বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তার সঙ্গে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেআই





