সাভারে একটি ট্যানারির নির্মণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম জানান, এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, হেমায়েতপুরের হরিণধরায় শিল্প নগরীতে ‘গুলশান ট্যানারির’ একটি ভবনের একতলার ছাদ ঢালাই চলছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে ছাদটি ধসে পড়ে।

এআই