তদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি মূল্যের তিন বস্তা চাল রাতের আঁধারে নিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন দুই ব্যক্তি।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের দাপুনিয়া বাজারের ডিলার রুবেল মিয়ার দোকানঘর থেকে তিন বস্তা চাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জাওয়ানি গ্রামের মঈজদুদ্দিনের ছেলে নওয়াব (৪৫) ও অটোরিকশা চালক একই গ্রামের ইউনুছ মিয়া (৩৫)।
র্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় পরে নির্দোষ অটোরিকশা চালক ইউনুছকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানানো হয়েছে। সকালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এ বিষয়ে কথা বলতে ডিলার রুবেলের সঙ্গে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এমবিএইচ





